Monday, May 11, 2026

দিল্লি যাত্রা নিয়ে দোলাচলের মধ্যে হাসপাতালে ‘অসুস্থ’ অনুব্রত

Date:

Share post:

দিল্লি যাত্রা আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল । বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত অনুব্রতকে দিল্লি নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত।অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে জল্পনার মাঝেই এদিন তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। তবে অনুব্রতকে এদিন সশরীরে আদালতে পেশ করা হয়নি। ১৪ দিন পর তাঁকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয়েছিল।শুনানি চলকালীন বিচারক তাঁকে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি কেমন আছেন তা জানতে চান বিচারক।

জবাবে অনুব্রত প্রথমে বলেন, “আমি ভালো আছি।” এরপরই খানিক অবস্থান বদল কলে অনুব্রত বলেন, “আমার ফিসচুলা ফেটে গিয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। খুব ব্যথা করছে। আমি ভীষণ প্যানিকের মধ্যে রয়েছি।”কেষ্টর শারীরিক অবস্থার কথা শুনে বিচারক বলেন, “আপনার যে শারীরিক সমস্যার কথা জানালেন, আমি জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেব।” উল্লেখ্য, এদিনও জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। আদালত তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ১৭ মার্চ ফের এই মামলার শুনানি। এরপরই তাকে আসানসোল জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শেষ পাওয়া খবরে জানা গিয়েছে,আজ তাকে দিল্লি নিয়ে যাচ্ছে না ইডি।

আরও পড়ুন- বিশ্বভারতীর পরে যাদবপুর: দোল নিয়ে জারি নির্দেশিকা!

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...