Wednesday, May 13, 2026

আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে বিত*র্ক, দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স

Date:

Share post:

২০২২-২৩ আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে বিতর্ক। খেলতে নেমে দল তুলে নিল কেরালা ব্লাস্টার্স। আইএসএল-এর ইতিহাসে যা প্রথম। অতিরিক্ত সময়ের খেলা চলার সময় দল তুলে নেয় কেরালা। অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রিকিক থেকে শট নেন বিএফসির ফুটবলার সুনীল ছেত্রী। সেই গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যেতেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন কেরালার ক্ষুব্ধ ফুটবলাররা। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কান্তিরাভা স্টেডিয়ামে।

ম্যাচের প্রথম ৯০ মিনিটে খেলার ফলাফল থাকে ০-০। দুই দলই গোলমুখি আক্রমণ তৈরী করলেও গোল করতে ব্যর্থ হয়। এরপর অতিরিক্ত সময়ের খেলা শুরু হলেই সৃষ্টি হয় সমস্যার। ম্যাচের ৯৭ মিনিটে মাঝমাঠে বেঙ্গালুরু ফ্রি-কিক পেলে, সুনীল ছেত্রী সেই ফ্রি-কিক দ্রুত মেরে গোলে পাঠিয়ে দেন। কেরালার গোলরক্ষক এবং ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই শট মারেন সুনীল। আর রেফারিও তাতে গোলও দিয়ে দেন। কেরালার ফুটবলারদের অভিযোগ করেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে। যদিও তাঁদের আবেদনে কর্ণপাত করেননি রেফারি।

এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি কেরালার কোচ-খেলোয়াড়েরা। এরপরেই মাঠ ভর্তি দর্শক এবং সকলকে চমকে দিয়ে হঠাৎই দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। এরপর মাঠে ২০ মিনিট অপেক্ষা করে বেঙ্গালুরু এফসি। কিন্তু কেরালার দল মাঠে ফিরে না আসায় ম্যাচ রেফারি বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করেন। এর ফলে সেমিফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে বেঙ্গালুরুর দল।

আরও পড়ুন:আগামিকাল প্লে-অফের ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ ওড়িশা এফসি, জয় লক্ষ‍্য জুয়ানের


 

 

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...