Sunday, June 28, 2026

চতুর্থ টেস্টের আগে মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনি মন্দিরে পুজো দিলেন বিরাট-অনুষ্কা

Date:

Share post:

৯ মার্চ আহমেদাবাদে বর্ডার-গাবাস্কর ট্রফির চতুর্থ এবং শেষ টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই শেষ টেস্ট ম‍্যাচ। এই ম‍্যাচে জিতলেই বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করবে ভারতীয় দল। সেই ম‍্যাচ খেলতে নামার আগে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনি মন্দিরে পুজো দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

সম্প্রতিকালে বিভিন্ন ধর্মস্থানে দেখা যায় সস্ত্রীক বিরাট কোহলিকে। শ্রীলঙ্কা সিরিজের আগের নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন সস্ত্রীক বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরু দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন বিরুষ্কা। আর এবার সেই সিরিজের চতুর্থ টেস্টের আগে মধ‍্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনির মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন বিরাট। শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝেয় বসেই প্রার্থনা করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। যা মন কেড়েছে নেটিজেনদের।

বর্ডার-গাভাস্কর তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ৯ উইকেটে হারে ভারতীয় দল। এই ম‍্যাচে প্রশ্ন উঠেছে ভারতীয় দলের ব‍্যাটিং নিয়ে। এই ম‍্যাচে হারের কারণে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া আটকে গিয়েছে টিম ইন্ডিয়ার।বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে চতুর্থ টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। তাই চতুর্থ ম‍্যাচে জিততে মরিয়া রাহুল দ্রাবিড়ের দল।

আরও পড়ুন:‘আমার দীর্ঘ কেরিয়ারে এরকম কখনও দেখিনি’, কেরালা দল তুলে নেওয়ায় মন্তব্য সুনীলের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...