Friday, May 15, 2026

কো*ভিডের উৎস কোথায়? আমেরিকার পর এবার সরব হু

Date:

Share post:

শুরু থেকেই কোভিডের উৎস নিয়ে বিতর্ক ছিল। চিনের উহানের গবেষণাগারই কোভিডের উৎসস্থল বলে প্রথম থেকেই দাবি করা হয়েছিল। এই নিয়ে একাধিক তদন্ত হয়েছে। কিন্তু উত্তর এখনও মেলেনি। সম্প্রতি আমেরিকার দাবি, চিনের উহানের গবেষণাগার থেকেই দুর্ঘটনাবশত ভাইরাস ছড়িয়েছিল। এ নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা ‘ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই)-ও জানিয়েছে যে, উহানের ল্যাব থেকেই কোভিড ছড়িয়েছে। যদিও তা আগের মতোই অস্বীকার করেছে চিন।এরপরই কোভিডের উৎস খুঁজতে নেমে পড়েছে হু।

আরও পড়ুন:কোভিড সংক্রমণের জেরে অক্সিজেন সাপোর্টে ললিত মোদি ! খোঁজ নিলেন না সুস্মিতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেছেন, ‘‘অতিমারির উৎস নিয়ে যদি কোনও দেশের কাছে তথ্য থাকে, তা হু এবং আন্তর্জাতিক বিজ্ঞানী মহলকে জানানো হোক।’’ কী ভাবে ভাইরাস ছড়াল, এ ব্যাপারে জানা জরুরি বলে মনে করছে হু। এ বিষয়ে সঠিক তথ্য জানা গেলে আগামী দিনে অতিমারি মোকাবিলা ভাল ভাবে করা যাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

গত মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার ওরে বলেছেন যে, খুব সম্ভবত উহানের গবেষণাগার থেকেই দুর্ঘটনাবশত ভাইরাস ছড়িয়েছিল। এফবিআইয়ের এই দাবি খারিজ করে চিন বলেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
গত বছর নতুন করে কোভিডের দাপট দেখা গিয়েছিল চিনে। সেই সময় বেজিংয়ের কাছ থেকে সঠিক তথ্য প্রকাশ করার কথা বলেছিল হু। কিন্তু তথ্য গোপন করছে বলে অভিযোগ ওঠে শি জিনপিং সরকারের বিরুদ্ধে। এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড।তবে এর উৎস কোথায় তা জানতে উঠেপড়ে লেগেছে হু।

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...