Sunday, February 1, 2026

উদ্বে*গ বাড়িয়ে ফের শিশু মৃ*ত্যু, ২৪ ঘণ্টা এআরআই ক্লিনিক খুলে রাখার নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

একদিকে আবহাওয়ার পরিবর্তন (Climate change) অন্যদিকে অ্যা*ডিনো, নিউ*মোনিয়া একাধিক ভাই*রাসের আক্রমণ একের পর এক শিশু মৃ*ত্যুর ঘটনায় উ*দ্বেগে চিকিৎসক মহল। রবিবারের সকালেও শো*কের ছায়া। এদিন কাকভোরে ফের আরও দুই শিশুর মৃ*ত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে (BC Roy Hospital)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান শিশু মৃত্যুর তালিকা। রবিবার সকাল ছটা থেকে দুপুর একটার মধ্যে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবার বি সি রায় শিশু হাসপাতালে (BC Roy Hospital) ২৪ ঘণ্টা এআরআই ক্লিনিক (ARI Clinic) খুলে রাখার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

এদিন ভোরে ও সকালে মারা গিয়েছে মেটিয়াবুরুজ ও মিনাখার দুই শিশু। বেলা বাড়তেই ফের শিশু মৃত্যুর খবর। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। জ্বর-সর্দকাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাণ হারালো তিন শিশু। সকলেরই বয়স দু বছরের কম বলেই হাসপাতাল সূত্রে খবর। মেটিয়াবুরুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার আতিফা খাতুনকে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। এক বছর সাত মাস বয়সের শিশুকন্যার জ্বর ও সর্দি কাশির জেরে তার মৃত্যু। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার, মিনাখা থানার অন্তর্গত, চৈতল এলাকার চারমাসের আরমান গাজী ছ’দিন ধরে ভর্তি হাসপাতালে ছিল। রবিবার ভোর চারটে ২০ নাগাদ তার মৃত্যু হয়। ৯ দিনে কলকাতায় মৃত্যু ৪১ জন শিশুর, দু মাসে রাজ্যে প্রায় ৯৬ জন শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই বিষয়ের দিকে নজর রেখে বিসি রায় শিশু হাসপাতালে ২৪ ঘন্টা এ আর আই ক্লিনিক (ARI Clinic) খুলে রাখার কথা বলা হয়েছে।

 

spot_img

Related articles

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...

রাত পোহালেই মাধ্যমিক! প্রশ্নফাঁস রুখতে কড়া পর্ষদ, পরীক্ষার্থীদের সহায়তায় পথে পুলিশ 

রাত পোহালেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার কোমর বেঁধে...

সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের যাতে...