Sunday, May 17, 2026

১০ জনে খেলেও তিন পয়েন্ট ঘরে তুলল বার্সেলোনা

Date:

Share post:

বার্সেলোনা ১ :  ভ্যালেন্সিয়া 0

ব্যবধানটা আরও বাড়তে পারত। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচের তিনটিতেই কমপক্ষে তিন গোল করে দিয়েছিল বার্সেলোনা। এবার মাত্র এক গোল।

যদিও ওই এক গোলেই প্রয়োজনের ৩ পয়েন্ট পেয়ে গেছে জাভি হার্নান্দেজের দল। ভ্যালেন্সিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সা।
পয়েন্ট তালিকার দিকে তাকালেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১০ পয়েন্টে। আজ রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা।
লা লিগার অবনমনের দলের বিপক্ষে বার্সেলোনার ৩ পয়েন্টের মাহাত্ম্য গোল সংখ্যায় নয়, লড়াইয়ের ধরনে। ৫৯ মিনিটে রোনালদ আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে।

একজন কমে যাওয়ার আগে পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বার্সারই ছিল। ৩ পয়েন্ট ঝুলিতে ঢুকিয়ে আপাতত স্বস্তিতে বার্সা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...