Monday, March 16, 2026

ভূ*মিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, কম্পন মাত্রা ৫

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেই সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় আফটার শক ও বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:ভোররাতে ফের ভূমিকম্প! কাঁপল মেঘালয়, কম্পনের মাত্রা ৩.৪

ঘড়িতে তখন ভোর ৫টা ৭ মিনিট। তখনও ঘুমিয়ে রয়েছ অধিকাংশ মানুষ। এমন সময় আচমকা দুলে ওঠে ঘরবাড়ি। আতঙ্কিত হয়ে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন। স্থানীয় প্রশাসন সূত্রে এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না মিললেও আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ২০৮ কিলোমিটার দূরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত,গতকালও ভূমিকম্প হয় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ২.৫। এর আগে, গত ৩ মার্চই ভূমিকম্প হয় ওড়িশার কোরাপুটে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। তার আগে মেঘালয়েও পরপর দুইদিন ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হওয়ায়, কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...