Monday, March 16, 2026

পুরোহিতকে প্রা*ণনাশের হু*মকি-মার*ধর! কাঠগড়ায় বিজেপি নেতা রাকেশ সিং

Date:

Share post:

পুরোহিতকে মারধর! প্রাণে মারার হুমকির অভিযোগে ফের বিতর্কে বিজেপি নেতা রাকেশ সিং। এবার স্বনামধন্য বিজেপি নেতার বাড়ির পাশের একটি মন্দির দখলের চেষ্টায় মন্দিরের পুরোহিতকে গায়ে হাত তোলার ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাকেশের বিরুদ্ধে। ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী পুরোহিত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাকেশ সিং।

আরও পড়ুন:Cocaine Case: রাকেশ সিংয়ের পর এবার জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা

ঠিক কী হয়েছিল?

ওয়াটগঞ্জ থানা এলাকার অর্ফ্যানগঞ্জ রোডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়ির পাশে শ্যামধাম মন্দির নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগকারী স্বামী বৃন্দাবন দাসের দাবি, মাসছয়েক আগে পর্যন্ত ওই মন্দিরের পুরোহিত ছিলেন তিনি। শনিবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দর্শনের জন্য ওই মন্দির দর্শনে যান তিনি।

অভিযোগ, ঠিক সেইসময়ই তাঁর উপর চড়াও হন রাকেশ সিং সহ তাঁর দলবল। উইকেট, হকি স্টিক দিয়ে বেধড়ক মারা হয় তাঁকে বলে অভিযোগ পুরোহিতের। আপাতত, একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। এক প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, ‘মন্দির দখলের চেষ্টা করছেন রাকেশ সিং, ওখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করছিলেন। তাই মহন্তকে মারধর করেছেন’।
অভিযোগ নস্যাৎ করে পাল্টা পুরোহিতের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘ওই পুরোহিত ওই মন্দিরের বেতনভুক পুরোহিত ছিল। অনেক লোকজন এনে নাম তুলতে বলে। কিছু মহিলা বাধা দেয়। মারধর করা হয়নি।’
পুরোহিতের অভিযোগের ভিত্তিতে, বিজেপি নেতার বিরুদ্ধে, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

 

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...