Friday, March 20, 2026

অনুব্রতর দিল্লি-যাত্রার জট কাটল! কোথা থেকে কার দায়িত্বে? নির্দেশ CBI আদালতের

Date:

Share post:

গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) দিল্লি নিয়ে যাওয়ার বিষয় জট কাটল! আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে কলকাতায় আনর ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনের হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে। সেখানে চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে হাসপাতালেই অনুব্রতকে ইডির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে দায়িত্ব নিতে হবে ইডির তদন্তকারী আধিকারিককে।

শুক্রবার, দিল্লির পরে শনিবার, কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) কার্যত খারিজ হয়ে যায় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর আবেদন। পাশাপাশি তাঁর ১লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁকে। কারণে, তিনি দুটি আদালতে একই মামলা করেন। নিজের ইচ্ছে মতো আদালত পছন্দ করার অভিযোগেই এই জরিমানা বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতিকে। শনিবার হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে শুনানি চলাকালীন অনুব্রতর আইনজীবী জানান, শারীরিক ভাবে অসুস্থ অনুব্রত। পাল্টা ইডি জানায়, প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে। অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি (Delhi) হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে। বিচারপতি বিবেক চৌধুরীর বলেন, কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে বিমানে নিয়ে যাওয়া হবে দিল্লি।

দিল্লি এবং কলকাতা, দুটি হাই কোর্টেও তিনি একই আবেদন জানানোর জন্য তাঁকে বিচারপতি ১ লক্ষ টাকা জরিমানা করেন। মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য জরিমানা করেছেন বিচারপতি। শুক্রবার দিল্লি হাইকোর্টও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। একই আবেদন দুজায়গায় করা, যে আদালত পছন্দ হবে, সেখানে যাওয়া- এই সব নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাই কোর্টেও। তারপরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর ছুটি বাতিল

 

 

Related articles

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...