Saturday, May 16, 2026

বিধায়ক খু*নের সাক্ষীর প্রত্যক্ষদর্শীকে এনকা*উন্টারে মার*ল যোগী পুলিশ !

Date:

Share post:

বহুজন সমাজ পার্টির বিধায়ক খুনের অন্যতম সাক্ষীকে গুলি করে মারা হয়েছিল। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী তথা মূল অভিযুক্তকে এবার এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ পুলিশ । সোমবার পুলিশ এনকাউন্টারের কথা স্বীকার করে নিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি বসপা বিধায়ক রাজু পালকে খুন করা হয়। সেই খুনের অন্যতম সাক্ষী ছিলেন উমেশ পাল। এদিনের এনকাউন্টারে যারা গুলি চালিয়েছিল তাদের খতম করার এটি প্রথম ঘটনা। এর আগে খুনে ব্যবহৃত এসইউভি গাড়ির চালককে এনকাউন্টারে মেরেছিল পুলিশ।

গত মাসে উমেশ পালকে খুব কাছ থেকে গুলি করে ৬ দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। উমেশ পালের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ পুলিশ কর্মীও গুলিতে মারা যান।  সেই খুনে জড়িত ছিল উসমান নামে এই দুষ্কৃতী।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের উচিত শিক্ষা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর সেই কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা শলাওমণি ত্রিপাঠি এদিন সকালে টুইট করে লেখেন, আমরা বলেছিলাম দোষীদের দুরমুশ করব। উমেশ পালকে যে দুষ্কৃতী প্রথম গুলি করেছিল, এনকাউন্টারে সে খতম হয়েছে।

প্রয়াগরাজ হাসপাতালের মেডিক্যাল অফিসার বদ্রীবিশাল সিং জানিয়েছেন, উসমানকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
উল্লেখ্য, বহুজন সমাজপার্টির বিধায়ক হত্যায় মূল সাক্ষী উমেশ পালকে লক্ষ্য করে পর পর গুলি চালিয়েছিলেন উসমান। সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে গুলি চালাতে দেখাও গিয়েছিল।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...