Saturday, May 16, 2026

হরিদেবপুরে মৃ*ত অজ্ঞাতপরিচয় তরুণীর সন্ধান পেল পুলিশ!

Date:

Share post:

দোলের দিন সকালে হরিদেবপুরের গলিতে এক উদ্ধার অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। ওই তরুণীর দেহ কোথা থেকে এল, তার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতার বাড়ি নরেন্দ্রপুরে। তিনি সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর থেকেই আর খোঁজ নেই। মঙ্গলবার সকালে হরিদেবপুরের গলি থেকে তরুণীর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন:ফের শিশু মৃ*ত্যু, সব স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার !

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ডালিয়া চক্রবর্তী। তিনি বিবাহিত। বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। হরিদেবপুরে তাঁর এক বন্ধুর বাড়ি বলে জানতে পেরেছে পুলিশ। সোমবার বিকেলে ডালিয়া নরেন্দ্রপুরের বাড়ি থেকে বেরোন। বাড়িতে জানিয়েছিলেন, কারও কাছে পাওনা টাকা আনতে যাচ্ছেন।তবে কার বাড়িতে তিনি যাবেন বলেছিলেন তা এখনও জানা যায়নি। তা জানতে পারলে মৃত্যু রহস্য আরও স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। হরিদেবপুর থানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখাও। ডালিয়ার স্বামী রাহুল-সহ পরিবারের অন্যান্যরা পুলিশের সঙ্গে কথা বলছেন।

পুলিশের অনুমান, তরুণীকে অন্য কোথাও খুন করে তার পরে হরিদেবপুরে ফেলে যায় আততায়ীরা। টাকা নিয়ে গোলমালেই কি ডালিয়াকে খুন করা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। ডালিয়ার গলায় ফাঁসের দাগ রয়েছে। তা দেখে পুলিশ মনে করছে, শ্বাসরোধ করেই ডালিয়াকে খুন করা হয়।

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...