Friday, May 15, 2026

কেরলের মুখ্যমন্ত্রীর পিএস’কে কেন টানা জেরা ইডির

Date:

Share post:

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার সামনে কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাইভেট সেক্রেটারি সিএম রবীন্দ্রন। বিদেশি মুদ্রা লেনদেনে অনিয়মের মামলায় ইডি জেরা করছে তাকে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টানা জেরা করছে তাকে। রাজ্য সরকারের কল্যাণ প্রকল্প লাইফ মিশনের জন্য পাওয়া বিদেশি অনুদানের অর্থ নয়ছয় এবং বেআইনি লেনদেনের অভিযোগে তদন্ত চালাচ্ছে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই রবীন্দ্রনের নাম সোনা পাচার মামলাতেও আছে।

কিন্তু কেন এই জেরা ? কেনই বা সক্রিয় ইডি ? তিরুবনন্তপুরমের সৌদি দূতাবাসের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে সোনা পাচারের মামলায় মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের সঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পেয়ে সিবিআই এবং ইডি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।

আসলে অভিযুক্ত স্বপ্না সোনা পাচার মামলায় মুখ্যমন্ত্রীর অফিসের পদস্থ আমলাদের যুক্ত থাকার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। এরপরই নড়ে চড়ে বসে ইডি।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...