Monday, June 22, 2026

কীভাবে চোখে আঘাত দেবের: হারানোর ভয় নেই তো!

Date:

Share post:

মঙ্গলবার দোল কাটিয়ে বুধবার হোলি। সোশ্যাল মিডিয়ায় রং মাখা মুখের ছড়াছড়ি। সেলেব থেকে আমজনতা- রং খেলার ছবি কমবেশি পোস্ট (Post) করেছেন বেশিরভাগ মানুষই। এর মধ্যেই বাংলার সুপারস্টার দেবের একটি ছবি নিয়ে আতঙ্কে তাঁর ফ্যানেরা। কারণ ছবিতে দেখা যাচ্ছে দেবের একটা চোখে ব্যান্ডেজ। কী হল দেবের? চোখ ঠিক আছে? দৃষ্টিশক্তির ভয় হারানোর ভয় নেই তো! এইসব প্রশ্ন নিয়েই তোলপাড় ভক্তকুল।

ওড়িশার বারিপোদায় দেবের (Dev) নতুন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং চলছে। দেবের প্রোডাকশন হাউজের প্রযোজনায় অরুণ রায় পরিচালিত ছবি ‘এই ছবিতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা-সাংসদকে। সূত্রের খবর শুটিং (Shooting) শেষ হয়ে যাওয়ার পরে সেট থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিলেন দেব। সেই সময় একটি গাছের ডাল ঢুকে যায় দেবের বাঁ চোখের নীচে। অল্পের জন্য রক্ষা পায় চোখটি। তড়িঘড়িদের দেবকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে (Hospital)। সেখানে সেই ছোট ডালের টুকরো বের করে দেওয়া হয়। আপাতত ব্যান্ডেজ করে বিশ্রামে রয়েছেন অভিনেতা-সাংসদ। ফিরে আসছেন কলকাতায়।

তবে, এর মধ্যেই বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে দেব। মুখে চিরাচরিত হাসি। কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো। প্রজাতন্ত্র দিবসের সকালে ‘বাঘাযতীন’-এর লুকে প্রকাশ্যে এসে সকলকে চমকে দেন দেব। অক্টোবরেই মুক্তি পাবে ছবি। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য। এই ছবির মাধ্যমেই দর্শক পাবেন নতুন নায়িকা সৃজা দত্তকে।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...