Saturday, March 14, 2026

Entertainment : ‘চুরি’ করতে চলেছেন শাহরুখ! বলিউড ‘পাঠান’কে ঘিরে নয়া জল্পনা

Date:

Share post:

“একজন সৈনিক কখনো জিজ্ঞেস করে না দেশ তার জন্য কী করতে পারে, বরং বলে দেশের জন্য সে কী বলিদান দিতে পারে” – এই সংলাপ বলেই যিনি ভিলেনের খেল খতম করেছিলেন, সেই ‘পাঠান’ (Pathan) এবার নিজেই ভিলেন! পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) টুইটের পর থেকে অবশ্যই সেই জল্পনা বাড়ছে। এবার ‘ধুম ৪’ (Dhoom 4) নিয়ে আসছেন পরিচালক, আর সেখানেই থাকছেন কিং খান। তবে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এই সিরিজের পরবর্তী ‘চোর’ কি বলিউড বাদশা?

দোলের দিন নিজের আপকামিং প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক ‘সিদ্ধার্থ’ । তাঁর সিনেমা মানেই সেখানে মারকাটারি অ্যাকশন। রং এর উৎসবের দিনই তিনি জানান, ‘ধুম ৪’-এ প্রধান চরিত্রে থাকবেন শাহরুখ খান (Shah Rukh Khan)।মঙ্গলবার সন্ধেবেলা টুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করে বলা হয় ‘ধুম ৪’-এ (Dhoom 4) অভিনয় করতে চলেছেন শাহরুখ খান (SRK)। ছবিতে ভিলেন কে হচ্ছেন, সেই ঘোষণাও আগামীকাল করা হবে।” যদিও ‘ধুম’ সিরিজের প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-এর (Yash Raj Films) তরফে এই বিষয়ে কোনও ঘোষণা তখনও অবধি ছিল না।

এরপরই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। ধুম সিরিজ মানেই তো সেখানে ভিলেনই আসল হিরো। জন আব্রাহম ,হৃত্বিক রোশন, আমির খানের পরা জুতোয় কি এবার পা গলাতে চলেছেন শাহরুখ? কিং খান নিজে অবশ্য নিয়ে কিছু পোস্ট করেন নি। কিছুটা সন্দেহ উঁকি দিয়েছিল তার ফ্যানেদের মনে। টুইটটি অবশ্য খতিয়ে দেখলেই বোঝা যায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ নামক ওই টুইটার হ্যান্ডলটি আদতে ভুয়ো। এখনও ‘ধুম ৪’ নিয়ে কোনও ভাবনাচিন্তা করেনি ছবিটির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।

 

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...