Sunday, May 17, 2026

সবজি বিক্রেতার অ্যাকাউন্টে রাশি রাশি টাকা! অঙ্ক জানলে চমকে যাবেন

Date:

Share post:

পেশায় একজন সামান্য সবজি বিক্রেতা (Vegetable Vendors), আর তাঁরই অ্যাকাউন্টে (Account) নাকি জমা পড়ল কোটি কোটি টাকা। দু-এক কোটি টাকার গল্প নয়, একেবারে ১৭২ কোটি টাকা! আর এমন খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে আয়কর বিভাগের আধিকারিকদের। শুধু তাঁদেরই নয়, একই সঙ্গে ঘুম উড়েছে সবজি বিক্রেতা ও তাঁর বাড়ির লোকজনের। যোগী রাজ্যের(Uttar Pradesh) ঘটনা। জানা গিয়েছে, ওই সবজি বিক্রেতার নাম বিজয় রাস্তোগি। গাজীপুর জেলায় একটি সবজির দোকান রয়েছে তাঁর।

মাস খানেক আগে ঘটনার সূত্রপাত। আয়কর বিভাগের আধিকারিকদের কাছে একটি তালিকা জমা পড়ে, তাতে দেখা যায়, বেশ কয়েকজনের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। সেই তালিকায় বিজয়েরও নাম ছিল। খোঁজ খবর করে জানা যায়, সেটি বিজয়ের অ্যাকাউন্ট, যিনি কিনা পেশায় একজ সবজি বিক্রেতা। দেখে হতবাক হয়ে যান তাঁরা। বিষয়টি খতিয়ে দেখতে বিজয়ের বাড়িতে হাজির হয়ে যান তাঁরা। এদিকে ঘটনার কথা জানতে পেরে একই অবস্থা হয় বিজয়েরও। তাঁর অবশ্য দাবি, ওই অ্যাকাউন্টটি আদৌ তাঁর নয়। তাঁর প্যান কার্ড এবং অন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেউ ইচ্ছাকৃতভাবে টাকা লেনদেনের জন্য তাঁর নাম ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছে বলে পুলিশ এবং আয়কর আধিকারিকদের জানান তিনি।

ইতিমধ্যেই ডিজিটাল মানি ট্রান্সফার এজেন্সির কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে আয়কর বিভাগ। কীভাবে এবং কোথা থেকে বিয়ের অ্যাকাউন্ট ওই বিপুল টাকা জমা পড়ল তা জানতে চেয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার শাখা। একই সঙ্গে বিজয়ের দাবিও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...