Monday, May 18, 2026

ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফো*রণের কারণ অধরা, মৃ*ত বেড়ে ২০

Date:

Share post:

ঢাকার সিদ্দিকবাজারে মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনও কারণে ঘটতে পারে‌‌ বলে প্রাথমিক অনুমান। তবে বিস্ফোরণের মাত্রা অনেক বেশি ছিল।

বুধবার এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে । ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলির ভিতরে এখনও কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান বলেন, ‘আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে এটি কোনো অগ্নিকাণ্ড নয়, বিস্ফোরণের ঘটনা। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। অন্য কোনো কারণ থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করেছি ও সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানাতে পারব।’

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন মারা গিয়েছেন।

 

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...