Friday, May 29, 2026

ফের ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক, কারণ কী!

Date:

Share post:

ডায়মন্ড হারবার শুধু তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) লোকসভা কেন্দ্রেই নয়, সেটি তাঁর পরিবারের একটা অংশের মতো। যে কোনও সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন তার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য জানুয়ারি মাসে সেখানে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক। ১০ মার্চ ফের ডায়মন্ড হারবার (Dimond Harbor) যাচ্ছেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। একটি নতুন সেতু উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার বিকেলে বজবজ বিধানসভা এলাকার চড়িয়াল খালের উপর সেতুটি পূজালি এবং বজবজের মধ্যে সংযোগকারী নবনির্মিত সেতুর উদ্বোধন করবেন সাংসদ। আগে ওই জায়গায় একটি ছোট সেতু ছিল কিন্তু তাতে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। সেখানেই নতুন সেতু তৈরি হয়েছে। অনুষ্ঠানে থাকার কথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, মহেশতলার বিধায়ক দুলাল দাস, বজবজের বিধায়ক অশোক দেব, বিষ্ণুপুরের বিধায়ক মোহন নস্কর এবং ফলতার বিধায়ক শঙ্কর নস্করের।

তৃণমূল সূত্রে খবর, এমাসেই ফের ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক সভা হওয়ার কথা অভিষেকের। তবে সে বিষয় বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

 

 

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...