Monday, April 20, 2026

রাজ্যের বিশেষ উদ্যোগ! পঞ্চায়েত এলাকাতেও এক ক্লিকেই বানান বাড়ি  

Date:

Share post:

রাজ্যের সব পঞ্চায়েত এলাকাতেই (Panchayat Area) বাড়ি তৈরীর নকশা বা বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাওয়া যাবে পুর এলাকার ধাঁচেই। পাশাপাশি দমকল, বিদ্যুৎ, পরিবেশ সংক্রান্ত নানাবিধ ছাড়পত্র মিলবে অনলাইনেই (Online)। খুব শীঘ্রই পঞ্চায়েত দফতর থেকে অনলাইনে বাড়ি তৈরীর ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradeep Majumder)।

মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে কেউ গ্রামে বাড়ি বানাতে চাইলে আর কোনও সমস্যা নেই। তাঁরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। পঞ্চায়েত দফতর থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান ব্যবস্থায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত গ্রামাঞ্চলে বাড়ির নকশা অনুমোদন করে। কিন্তু দফতরের হাতে পর্যাপ্ত লোক না থাকায় নকশা অনুমোদনে অনেক সময় ত্রুটি থেকে যায়। কিন্তু বর্তমানে পঞ্চায়েত এলাকাতে বহুতল, হোটেল ইত্যাদি তৈরি হওয়ার কারণে ক্রমাগত চাপ বাড়ছে। বেআইনিভাবে বাড়ির নকশা অনুমোদনের অভিযোগও উঠছে। আর সেই কারণেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের গোটা প্রক্রিয়া অনলাইনে হলে অনেকটাই সুষ্ঠু ও ঠিকঠাক হবে।

তবে পঞ্চায়েত দফতর জানিয়ে দিয়েছে, নতুন পরিকল্পনায় গ্রামে বাড়ি বানাতে হলে আগে অনলাইনে আবেদন জানাতে হবে। সেই সঙ্গে নকশা ও অন্যান্য কাগজপত্র আপলোড করতে হবে আবেদনের সঙ্গে। অনলাইনেই জমা নেওয়া হবে বিল্ডিং ফি। তারপরই কাগজপত্র খতিয়ে দেখে বিল্ডিং প্ল্যানে অনুমোদন মিলবে অনলাইনেই। এদিকে নির্মাণ কাজ শুরুর কথাও অনলাইনেই জানাতে পারবেন মালিক বা প্রোমোটাররা। এছাড়া বাড়ির সিসি এবং অকুপ্যান্সি সার্টিফিকেট অনলাইনেই ডাউনলোড করা যাবে।

 

 

Related articles

IPL: দলের হারে চোখে জল বৈভবের, সান্তনা দিলেন কেকেআর ক্রিকেটার

প্রত্যাশা থাকলেও ইডেনে তা পুরোপুরি প্রমাণ করতে পারেননি বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। এমনকি কাছে গিয়েও জয় অধরাই থেকেছে রাজস্থান...

হরমুজে আক্রমণের তীব্রতা বাড়ার আশঙ্কা, সতর্ক করল নৌসেনা

ইরান- আমেরিকা যুদ্ধবিরতির (Iran America ceasefire) মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তারপর কি হরমুজে আক্রমণের ঝাঁঝ আরও বাড়তে চলেছে?...

ভোটের মুখে উত্তপ্ত বরানগর, সিভিক ভলেন্টিয়ারকে মার বিজেপি কর্মীদের

বরানগরে বিজেপির (BJP) দাদাগিরি, তৃণমূলের নামে কটুক্তির প্রতিবাদ করায় গোবিন্দ আরি নামে এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর। ঘটনাটি ঘটেছে...

মুর্শিদাবাদে আত্মহত্যার চেষ্টা CRPF জওয়ানের

ভোটের ডিউটি করতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর...