Saturday, June 13, 2026

কেন্দ্রের কাছে তিন কোটি মানুষের ‘রেশনের’ দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্য সরকার তিনকোটি মানুষকে বিনামূল্যে চাল দিচ্ছে। তার জন্য রাজ্যের যে মোটা টাকা ব্যয় হচ্ছে তা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার এই রাজ্য থেকে যে পরিমাণ রাজস্ব তুলে নিয়ে যায় তা থেকেই এই অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলেন তিনি। চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ৬১ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক কোটি ৮৬ লক্ষ ভূয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে বলেও জানান মমতা।

বৃহস্পতিবার বিকেলে বিধানসভায় (Assembly) পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিধানসভার অন্দরে তখন খাদ্য ও সরবরাহ দফতরের জবাবি ভাষণ দিচ্ছিলেন মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। সেই সময় অধিবেশন কক্ষে ঢোকেন মমতা। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) জানতে চান, মুখ্যমন্ত্রী কিছু সংযোজন করতে চান কি না। সেই সময় খাদ্য ও রেশনিং ব্যবস্থা নিয়ে মুখ খোলেন মমতা। অতীতের সঙ্গে বর্তমানের রেশনিং ব্যবস্থার ফারাকের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আগে অনেকে রেশন তুলে নিত। এক কোটি ৮৬ ভুয়ো নাম ছিল সিপিএম আমলে। আমরা বাদ দিয়েছি। আমাদের এখন রেশন কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আর যাঁরা রেশন নেন, তাঁদের আলাদা করে কার্ড দেওয়া হয়েছে।’ তাঁর সংযোজন, ‘গণতন্ত্রে সবাই সবার কাছে গ্রহণযোগ্য হবে, তার কোনও মানে নেই।’ সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘আমাকে পলিটিক্যালি গবেট কেউ ভাবতে পারেন। আমার কিছু করার নেই।’

আরও পড়ুন:বিজ্ঞাপনে অকারণে হোলিকে জড়িয়ে বি*তর্কে ভারত ম্যাট্রিমনি !

 

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...