Saturday, June 13, 2026

“আলু পোস্ত, পোস্তর বড়া খান না?” এবার পোস্ত চাষ নিয়ে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“বাঙালির খাবারের মধ্যে অন্যতম প্রিয় হল পোস্ত। কিন্তু খোলা বাজারে দাম অনেক। সরকারের নজরদারিতে সরকারি ফার্মেই পোস্ত চাষ করা হবে”, বাংলায় কেন পোস্ত চাষ করতে দেওয়া হবে না? কেন্দ্র এবং তাদের শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তুলে বিধানসভায় সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, দেশের মাত্র চারটি রাজ্যে পোস্ত চাষের অনুমতি দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ! বাজারে যে পোস্ত পাওয়া যায়, তার বেশিরভাগটাই আসে ভিন রাজ্য, এমনকী বিদেশ থেকেও। ফলে পোস্তর দামও আকাশ ছোঁয়া। অথচ, বাঙালির খাওয়ার পাতে পোস্তর ব্যাপক প্রচলন।

বাঙালিদের কাছে পোস্ত অন্যতম প্রিয় খাবার। পোস্তের বড়া, আলু পোস্তের মতো পদ পাতে পড়ুক, চান প্রায় সকলেই। কিন্তু সাধ থাকলেও সাধ্য থাকে না অনেকেরই। ২০১৯ সালে রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় এবার সেই প্রসঙ্গ তুললেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে মূলত বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আলু পোস্ত, পোস্তর বড়া খান না? তা হলে ৪টি রাজ্যে কেন চাষ হবে? আমাদের কেন চাষ করতে দেওয়া হবে না? বিরোধী বন্ধুরাও বলুন। সব পোস্তয় নেশার জিনিস তৈরি হয় না”! চলতি মাসেই ফের রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠিও দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:কেন্দ্রের কাছে তিন কোটি মানুষের ‘রেশনের’ দাবি মুখ্যমন্ত্রীর


 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...