Saturday, June 13, 2026

OMR অদল বদল ! তালিকা প্রকাশের পর গ্রুপ সি-তেও বড় দুর্নী*তির আশ*ঙ্কা

Date:

Share post:

গ্রুপ ডি- এর পর এবার গ্রুপ সি (Group C) বিভাগের নিয়োগ নিয়ে বড় গরমিলের আশঙ্কা। এবার তাহলে নবম-দশম এবং গ্রুপ ডি-র পর গ্রুপ সি কর্মীদের একাংশও চাকরি হারাতে চলেছেন ? বৃহস্পতিবারই নিজেদের ওয়েবসাইটে গ্রুপ সি বিভাগের ৩১১৫ জনের তালিকা প্রকাশ করেছে কমিশন (SSC) । মোট ৩,৪৭৭ জনের ওএমআর শিট (OMR sheet) পরীক্ষা করার পর উল্লেখিত তিন হাজার একশ পনেরো জনের নম্বর নিয়ে গোলমাল হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় সংস্থার তদন্তে দেখা গিয়েছে, ওএমআর-এর প্রাপ্ত নম্বর ও সার্ভারে উল্লেখিতদের নামের সঙ্গে থাকা নম্বরের আদতে কোনও মিলই নেই। যাঁদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের চাকরি আদৌ থাকবে কি না, সেই প্রশ্ন ক্রমশ প্রকট হচ্ছে। মূলত ২০১৬-এর গ্রুপ সি পদের RLST পরীক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থী বসেছিলেন তাঁদের অনেকের ওএমআর শিটে গোলমাল রয়েছে, এই মর্মে হাই কোর্টে মামলা হয়েছিল।এই নম্বর কারচুপির বিষয়টি স্কুল সার্ভিস কমিশনই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল। সেই রিপোর্ট দেখে কার্যত অবাক হয়ে যান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এরপরই তিনি তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন আড়ালে থাকা এবং নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে এসএসসিকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেই মতো বৃহস্পতিবার তালিকা প্রকাশ কর্ম কমিশন। সূত্রের খবর, ৩,১১৫ জনের মধ্যে এ রকম ৭০-৮০ জন রয়েছেন যাঁদের নম্বর কমানো হয়েছিল বলে অভিযোগ।

 

Related articles

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...