Saturday, March 14, 2026

এই শহরের নিচে খেলা করে মেঘ !

Date:

Share post:

এক অন্য স্বাদের কাহিনী। যা জানলে আপনিও অবাক হবেন। একটা শহরের চারধারে খাদ। একটা মালভূমির মতো পাহাড়ের মাথার অংশ। সেখানেই গড়ে উঠেছে একটি শহর। যার চারধারে গভীর খাদ, উপত্যকা। আশপাশে শুধুই পাহাড় আর জঙ্গল।

প্রকৃতি এখানে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এ শহরে পৌঁছলে মেঘ দেখার জন্য উপরে তাকাতে হয় না। বরং নিচে তাকাতে হয়। সুউচ্চ এ শহরের অনেক নিচে পাহাড়ের ঢালে খেলে বেড়ায় সাদা মেঘ।

অপরূপ এ শহর তৈরি হয়েছিল আড়াই হাজার বছর আগে। ইতালির একটি জনজাতি এত্রাস্ক্যানরা এই চারধার ফাঁকা মালভূমির ওপর সিভিটা ডি বাগনোরেজিও শহরটি প্রতিষ্ঠা করেছিল। এখানকার বাড়িগুলি প্রাচীন ইতালীয় স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়।

ফুলে ফুলে ভরা এ শহর একসময় জমজমাট ছিল। কিন্তু এখন জনা ১১ থেকে ১৪টি পরিবার এখানে থাকে। বাকিরা সকলেই পরিযায়ী।

এখানে অধিকাংশ বাড়ি কিনে রেখেছেন ইতালির ধনী মানুষরা। তাঁরা এখানে ছুটি কাটাতে হাজির হন। ইতালি প্রশাসন আপাতত এই প্রাচীন শহরকে বাঁচাতে এর ঢাল ইস্পাতের পাত দিয়ে মুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। যাতে শহরটিকে ক্ষয়ের হাত থেকে দীর্ঘদিনের জন্য বাঁচানো সম্ভব হয়।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...