Monday, April 6, 2026

অজিদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন অশ্বিন, টপকে গেলেন কুম্বলেকে

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে নিলেন ৬ উইকেট। আর এই উইকেট নিতেই নজির গড়েন অশ্বিন। টপকে গেলেন ভারতের প্রাক্তন বোলার অনিল কুম্বলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুম্বলে নিয়ে ছিলেন ১১১টি উইকেট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। এই ৬ উইকেট নিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে অশ্বিনের মোট উইকেট হল ১১৩টি। এক্ষেত্রে টপকে গেলেন কুম্বলেকে। কুম্বলের রয়েছে ১১১টি উইকেট। সেই রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ‍্যে অজিদের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনে।

এদিকে চতুর্থ টেস্ট প্রথম ইনিংসে ৪৮০ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ৩৬ রান ভারতের। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ১৭ রানে অপরাজিত রোহিত। ১৮ রানে অপরাজিত শুভমন।

আরও পড়ুন:খোয়াজা-গ্রিনের দুরন্ত ইনিংস, বল হাতে ছয় উইকেট অশ্বিনের, দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩৬


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...