Friday, May 15, 2026

অনলাইনে জমি মিউটেশনে আয় বেড়েছে রাজ্যের !

Date:

Share post:

জমি সংক্রান্ত সমস্যার (Land Issue) সমাধানে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। খাজনা (Tax) মেটানোর পাশাপাশি জমির মিউটেশনের (Mutation of land) জন্য অনলাইন পরিষেবাকে যুক্ত করেছে রাজ্য সরকার। আর এতেই মিলেছে সুফল। বিধানসভায় রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়েছেন জমি সংক্রান্ত বিষয়ে অনলাইন পরিষেবা যুক্ত হওয়ায় রাজ্যের আয় আগের থেকে বেড়েছে। মন্ত্রী এদিন বিধানসভায় তাঁর দফতরের ব্যায় বরাদ্দর উপরে আলোচনার শেষে জবাবী ভাষনে এই তথ্য তুলে ধরেন।

চলতি অর্থবছরে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত খাজনা বাবদ আয় হয়েছে ৪৪ কোটি ১৪ লক্ষ টাকা। বিধানসভায় সকলের সামনে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাস জমি বন্দোবস্ত করার জন্য তাঁর দফতর অন্তর্বিভাগীয় জমি হস্তান্তর করার উদ্যোগ নিয়েছে। চলতি অর্থ বছরে এই দফতর ৫৬টি দীর্ঘমেয়াদী লিজ মঞ্জুর করেছে। এর ফলে ১৪ কোটি ৩৪ লক্ষ টাকা সরকারের আয় হয়েছে। এছাড়াও ভূমিহীন ও প্রান্তিক মানুষদের মধ্যে জমির পাট্টা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় , পরিসংখ্যান দিয়ে তিনি জানান ২০১১-১২ সাল থেকে এই পর্যন্ত চার লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ২০২২-২৩ অর্থবছরে মোট ১৯ হাজার ৮৩৬ টি পাট্টা বিতরন করা হয়েছে।

 

প্রসঙ্গত মন্ত্রী এদিন বিধানসভায় জানান যে উদ্বাস্তু, পুনর্বাসন এবং কলোনীগুলির উন্নয়নের জন্য গত ৬-৭ বছরে ২৭১ টি কলোনীকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বিরোধী বিজেপি দলের সদস্য শংকর ঘোষ, অম্বিকা রায়, বিষ্ণু প্রসাদ শর্মা এবং তৃনমূল কংগ্রেসের তরফে মোসারফ হোসেন, রফিকুল ইসলাম মন্ডল আলোচনায় অংশ নেন। আলোচনার সূত্রপাত করেন বিজেপির বিশাল শর্মা। পরে ধ্বনি ভোটে এক হাজার ৪৮৮ কোটি ৪৩ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট প্রস্তাব অনুমোদিত হয়।

 

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...