Friday, May 15, 2026

অকাল কালবৈশাখীতে ভিজল দক্ষিণবঙ্গ

Date:

Share post:

কয়েক দিনের মধ্যেই কালবৈশাখী আসতে পারে রাজ্যে। বাংলায় বসন্তের প্রথম ঝড়বৃষ্টির কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতোই শুক্রবারে সন্ধ্যায় অকাল কালবৈশাখীতে ভিজল দক্ষিণবঙ্গ। বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই হয়তো দেখা মিলবে কালবৈশাখীর। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে।সাধারণত চৈত্র বৈশাখ মাসে ছোটনাগপুর মালভূমি এলাকায় যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তার জেরেই ঝড় বৃষ্টি হয়। জানা যাচ্ছে, রাজ্যে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। শনিবার রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। তবে কলকাতা কিংবা উপকূলীয় জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থাকবে। তবে আগামী বুধবার কলকাতা সহ দুই বঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।

আরও পড়ুন- বাংলা বিনোদনে ‘ব্ল্যাক লেডি’র উৎসব, ফিল্মফেয়ার পুরস্কারে সেরার সেরা কারা

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...