Thursday, June 4, 2026

‘বিদ্যুতের ঘাটতির কারণেই দেশে জনসংখ্যা বৃদ্ধি’, কেন্দ্রীয় মন্ত্রীর আজব যুক্তিতে হাসির রোল

Date:

Share post:

দেশের জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে আজব যুক্তি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি বিজেপি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করলেন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ হল বিদ্যুতের ঘাটতি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশির এহেনও দাবিতে স্বাভাবিকভাবে হাসির রোল উঠেছে। আর এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন মন্ত্রী মশাই।

শুক্রবার কর্ণাটকের হাসান জেলায় বিজেপির এক দলীয় সভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। সেখানেই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য কংগ্রেসকে দায়ী করে তিনি বলেন, “ওদের শাসনকালে দেশে বিদ্যুতের ঘাটতি ছিল। যার জন্যই ওই সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সর্বাধিক।” এখানেই না থেমে প্রহ্লাদ যোশি আরো বলেন, “এখন কংগ্রেস বলছে তারা বিনামূল্যে বিদ্যুৎ দেবে। আপনারা কি একথা বিশ্বাস করেন? তাদের সময়কালে তারা বিদ্যুৎ দেয়নি। গ্রামে কোথাও বিদ্যুৎ ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর আমরা ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছি সব জায়গায়।”

উল্লেখ্য, চলতি বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে জোরকদমে এই রাজ্যে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্নাটকে তারা ক্ষমতায় এলে প্রতিমাসে ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। কংগ্রেসের এই প্রতিশ্রুতিকেই কটাক্ষ করে এমন মন্তব্য করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে।

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...