Thursday, June 25, 2026

Kolkata : দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁ*প আইনজীবীর , বাড়ছে র*হস্য !

Date:

Share post:

শনিবারের ব্যস্ত সকালে হঠাৎ করে ব্রেকিং নিউজ, দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় (Ganga) ঝাঁ*প দিয়েছেন এক আইনজীবী (Lawyer)। ঘটনা ঘটার কয়েক মুহূর্তের মধ্যেই ত*ল্লাশিতে নামে রিভার ট্রাফিক পুলিশ (River Traffic Police)। কিন্তু কী এমন হয়েছিল যার জেরে এত বড় সিদ্ধান্ত নিলেন আইনজীবী মহম্মদ আরিফ আনসারি ( Md Arif Ansari)? প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘন্টাখানেক আগে তাঁকে রেলিং টপকে ঝুলতে দেখেন অন্যান্য বাইক এবং গাড়ির আরোহীরা। স্বাভাবিক ভাবেই তাঁকে নেমে আসার কথা বললেও ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন তিনি। এরপর কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে সেতু থেকে ঝাঁ*প মারেন বলে জানা যাচ্ছে ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদের জেরেই আত্মহ*ত্যার মতো সিদ্ধান্ত নিয়েছেন ফুলবাগানের বাসিন্দা শিয়ালদহ কোর্টের আইনজীবী মহম্মদ আরিফ আনসারি। সূত্রের খবর, ঝাঁপ দেওয়ার আগে তিনি পরিবারকে ফোনও করেন। স্ত্রীর সঙ্গে বচসার পর আজ ব্রিজের মাঝখানে বাইক রেখে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলে ছুটে যায় হেস্টিংস থানার পুলিশ (Hastings Police)। ওই আইনজীবীর খোঁজ চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। তবে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে রেলিং টপকে ঝাঁপ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...