Friday, May 15, 2026

সিকিমে প্রবল তুষারপাত! আটকে বহু পর্যটক

Date:

Share post:

আবহাওয়ার খামখেয়ালিপনায় সিকিমে আটকে পড়লেন পর্যটকরা। পূর্ব সিকিমে (East Sikkim) আচমকাই প্রবল তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তায় আটকে পড়লেন বহু পর্যটক। শনিবার বিকেল থেকে সিকিমের আবহাওয়া খারাপ হতে শুরু করে। সূর্যাস্তের সময় থেকে প্রবল তুষারপাতের জেরে পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে আটকে পড়েন পর্যটকেরা। শেষে তাঁদের উদ্ধারে সেনা নামানো হয়। মনে করা হচ্ছে, প্রায় হাজারের কাছাকাছি পর্যটক আটকে পড়েছিলেন সেখানে। এরমধ্যে অনেককেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।এখনও আটকে রয়েছেন অনেকে।

আরও পড়ুন:উলটপুরাণ! পণ দিতে পারেনি পাত্রপক্ষ, বিয়ে ভাঙলেন পাত্রী

এক পুলিশ আধিকারিক জানান, নাথুলা ও ছাঙ্গু থেকে সিকিমের দিকে ফেরার পথে তুষারপাতে বহু গাড়ি আটকে পড়ে। এখন বরফ সরানোর কাজ চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫টি গাড়িকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়া অনেককেই উদ্ধার করে নিকটবর্তী সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। সেনার চিকিৎসকেরা তাঁদের শুশ্রূষা করছেন। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।


জানা গিয়েছে, তুষারপাতের জেরে ১৫ মাইল এলাকায় অন্তত ১১৩টি গাড়িতে কমবেশি ৯০০ পর্যটক আটকে পড়েছিলেন। খবর পেতেই রাতেই সেনাবাহিনীর উদ্ধারকারী দল ওই এলাকায় রওনা দিয়েছিল। সূত্রের দাবি, রাত ১১টার মধ্যে অনেককে উদ্ধার করে ৪২ কিলোমিটার দূরে গ্যাংটকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...