Sunday, May 17, 2026

বিশ্বকে টেক্কা দিলেন দুই মহিলা পরিচালক, অস্কার আনল ডকু-ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Date:

Share post:

নজির গড়ল ভারত। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের বিভাগে মনোনয়ন পেয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি। ‘হাউ টু মেজ়ার আ ইয়ার’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিল তামিল ভাষার এই তথ্যচিত্র।

আরও পড়ুন:অপেক্ষার অবসান! নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’

ভারত থেকে এ বছর ছিল তিন-তিনটি মনোনয়ন। এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটিও মনোনীত সেরা গানের বিভাগে। ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্‌স’। যদিও জিততে পারেননি শৌনক। এই জয়ের পর ইনস্টাগ্রামে গুনীত মোঙ্গা লিখেছেন, ‘‘এই জয় সব নারীর জন্য।’’


চলতি বছর গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’, প্রথম কোনও ভারতীয় ছবি যা অস্কার আনল ভারতে। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কিছু ভারতীয় তথ্যচিত্র মনোনীত হয়েছিল এই বিভাগে। তবে শেষমেশ অস্কার এল দুই নারীর হাত ধরে। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে, যাঁরা তার ক্ষত সারিয়ে পালন-পোষণ করে বড় করে তোলে। বোমান ও বেলির গোটা জীবটাই আবর্তিত এই হস্তীশাবককে ঘিরে। তিন ত্রয়ী পারস্পরিক রসায়নকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক কার্তিকি গনসালভেস। প্রযোজনার দায়িত্ব সামলেছেন গুনীত মোঙ্গা।

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...