Friday, May 15, 2026

‘কোহলিকে গ্রে*ফতার করবেন না’,গুজরাত পুলিশকে আবেদন দিল্লি পুলিশের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

গুজরাত পুলিশকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে গ্রে*ফতার না করার আবেদন করল দিল্লি পুলিশ। হ‍্যাঁ ঠিকই শুনছেন। গুজরাত পুলিশকে বিরাটকে গ্রে*ফতার না করার আবেদন করেছে দিল্লি পুলিশ। যদিও পুরো বিষয়টি মজার ছলে। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে। অর্থাৎ গতকাল। যেদিন ব‍্যাট হাতে তান্ডব চালিয়েছেন বিরাট। প্রায় সাড়ে তিন বছর পর শতরান আসে কোহলির ব‍্যাট থেকে। শুধু শতরান নয় অজিদের বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেন বিরাট। আর তারই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দিল্লি পুলিশের এই আবেদন।

রবিবার বিরাটের ওই দুরন্ত ইনিংসের পরই দিল্লি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়,” প্রিয় গুজরাত পুলিশ, বিদেশি অতিথিদের এভাবে মারার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।” এরপরই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। যা বেশ উপভোগ করছেন নেটিজেনরা।

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে রানে ফেরেন বিরাট কোহলি। রবিবার আহমেদাবাদের ২২ গজে চেনা মেজাজে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতরা

 

Related articles

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...