Saturday, March 14, 2026

কংগ্রেস ছাড়লেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি, যোগ দিতে পারেন বিজেপি

Date:

Share post:

কংগ্রেস(Congress) ত্যাগের পর বছর পাঁচেক আগে ফের কংগ্রেসের যোগ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি(Kiran Kumar Reddy)। এরপর ফের কংগ্রেস ছাড়লেন তিনি। অনুমান করা হচ্ছে বর্তমানে বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে রেড্ডি। শীঘ্রই পদ্ম শিবিরে(BJP) যোগ দিতে পারেন তিনি।

অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিরণ কুমার রেড্ডি। তবে 2014 সালে অন্ধ্রে কংগ্রেসের বেহাল অবস্থার পর দল ছাড়েন তিনি। তৈরি করেন নিজের নতুন রাজনৈতিক দল। তবে তাতেও আশানুরূপ কিছু হয়নি। অতঃপর ২০১৮ সালে ফের কংগ্রেসে যোগদান করেন তিনি। তবে কংগ্রেসের ফিরলেও সেভাবে বড় কোন দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। পরিস্থিতিতে আবারও হাত-শিবির ছাড়ার সিদ্ধান্ত নিলেন কিরণ। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এক লাইনের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বরিষ্ঠ এই রাজনীতিবিদ।

কংগ্রেস ত্যাগের পর সুত্রের খবর, বর্তমানে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগে রেয়েছেন রেড্ডি। দু’বার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। যতদূর জানা যাচ্ছে বিজেপি সঙ্গে সমস্ত রকম রফা সেরে ফেলেছেন এই নেতা। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন তিনি।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...