Sunday, June 14, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি জয়ের পর আড্ডায় বিরাট-দ্রাবিড়, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেন বিরাট কোহলি। প্রায় সাড়ে তিন বছর পর বিরাটের ব‍্যাট থেকে টেস্ট ক্রিকেটে শতরান এসেছে। আর এতে খুশি ক্রিকেটপ্রেমীরা। বিরাটের এই রানে ফেরাতে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও। দ্রাবিড় মজা করে বললেন ১৬ মাস সাজঘরে অপেক্ষা করতে হয়েছে আরাম করে বিরাটের শতরান দেখার জন‍্য। সোমবার অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম‍্যাচ ড্র-এর পর বিরাটের সঙ্গে আড্ডায় মাতেন দ্রাবিড়। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায় বিরাটের উদ্দেশে দ্রাবিড় বলেন,”আমি কোচ হওয়ার পর তুমি আমাকে দীর্ঘদিনের অপেক্ষা করিয়েছ। কিন্তু কী সুন্দর ভাবে তুমি তোমার ইনিংস প্রস্তুত করেছ যা দেখতে অসাধারণ লাগছিল।”

কোচের সঙ্গে কথা বলার সময় নিজের এতদিন রান না পাওয়ার কথা বলেন কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন, “নিজের কিছু ভুলের জন্যই জটিলতা বাড়িয়েছিলাম। তিন অঙ্কের রান পাওয়ার জন্য মরিয়া ভাব একজন ব্যাটারকে পরিপূর্ণতা পেতে সাহায্য করে। বিষয়টা বুঝতে পারছিলাম কিছু দিন ধরে। এটার অন্য দিকও রয়েছে। ৪০-৪৫ রান করে খুশি হওয়ার মতো ছেলে আমি নই। এরকম রান আমাকে কখনও খুশি করে না। দলের জন্য পারফর্ম করতে পারলে গর্বিত হই। বিরাট কোহলিকে আলাদা ভাবে দেখা ঠিক নয়। কখনও খারাপ শট খেলতে চাই না। দলের প্রয়োজনের সময় আউট হওয়াও অপছন্দ করি। সব সময় ভাবি দলকে কী ভাবে সাহায্য করতে পারি। সাহায্য করার উপায় খুঁজে বের করি। আমি কী চাইছি সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ দল আমার কাছে কী চাইছে।”

আড্ডায় নিজের ১৮৬ রানের ইনিংস নিয়ে কোহলি বলেন,” এই ম্যাচের মতো রান করতে পারলে বেশ হালকা লাগে। খেলাটা আরও বেশি উপভোগ করতে পারি। বেশ উত্তেজিত থাকি ফলের জন্য। সঠিক সময়ে বড় রান করতে পেরেছি। তাই আমি খুশি। কারণ এর পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। ম্যাচটা অনেক চাপ মুক্ত ভাবে খেলতে পারব।”

আরও পড়ুন:‘সমর্থকদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসার জন‍্য,’ ফাইনালে পৌঁছে বললেন বাগান গোলরক্ষক


 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...