Wednesday, April 29, 2026

প্রথমদিনই অ্যাডমিট কার্ড আনতে ভুল ! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ত্রাতা সিভিক ভলান্টিয়ার

Date:

Share post:

মঙ্গলবার থেকে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination)। প্রথমদিনই বিপত্তি! উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রবীন দাস (Rabin Das) হলে ঢোকার সময় দেখেন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছেন। ভয়ে-দুশ্চিন্তায় কেঁদে ফেলেন তিনি। সাহায্যে এগিয়ে আসেন চন্দননগর পুলিশ (Police) কমিশনারেটের উত্তরপাড়া থানার সিভিক ভলান্টিয়ার।

এদিন, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়ই রবীন দেখেন অ্যাডমিট কার্ড ভুল করে বাড়িতে রেখে এসেছেন। হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রের বাড়ি হিন্দমোটর নন্দন কাননে। পরীক্ষা না দিতে পারার আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন রবীন। ঘটনার খবর পেয়েই বাইক নিয়ে তাঁর বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ড এনে দেন স্কুলের সামনে ট্রাফিকের ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার আমিক ঘোষ। অ্যাডমিট কার্ডটি (Admit Card) সঠিক সময় তাঁর হাতে পৌঁছনোয় পরীক্ষায় বসতে পারেন রবীন। এই সাহায্য আপ্লুত পরীক্ষার্থী সহ তাঁর পরিবার।

 

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...