Tuesday, February 24, 2026

পার্টনার খুঁজছেন মিমি ! সোশ্যাল মিডিয়ার ‘ব্যক্তিগত কথা’ শেয়ার অভিনেত্রীর

Date:

Share post:

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) কি সত্যিই সিঙ্গল ? এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করেছে টলিউডের (Tollywood) অন্দরে। রাজ (Raj Chakraborty) বিরহে কি সত্যিই আর কোনও সম্পর্কে জড়াতে চাননি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)? শুভশ্রী, ‘বোনু ‘ নুসরত চুটিয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। এসব দেখে কি ‘ বড় একা লাগে ‘টেলি জগতের ‘পুপে’র ? এতদিন এইসব জল্পনার মধ্যে ছিল কিন্তু এবার প্রকাশ্যে নিয়ে এলেন নায়িকা (Actress) নিজেই। মেকআপের ফাইনাল টাচ দিতে দিতেই জীবনের সেমিফাইনাল সিদ্ধান্তের কথা বললেন সোশ্যাল মিডিয়ায় (Social media)।

বিন্দাস জীবন কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। নিজের রাজনৈতিক কেরিয়ারে বেশ সফল সঙ্গে চলছে পেশাগত কাজও। যদিও ইদানিং কালে মেনস্ট্রিম সিনেমায় খুব একটা দেখা না গেলেও নায়িকা জানাচ্ছেন একগুচ্ছ ছবি রয়েছে হাতে। কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেন কবে? এখনও কি সিঙ্গল তিনি? এবার সোশ্যাল মিডিয়ায় রিল আপলোড করে, সেখানেই একলা থাকার কারণ জানিয়ে দিলেন মিমি। মিমির এই রিল দেখে হতবাক নেটিজেনরা!

সারাদিন নানা কাজের মধ্যে থাকেন টলিউডের এই সেলেব। কাজের ফাঁকে অবসরে বাড়িতে পোষ্যদের খেয়াল রাখেন। এর মাঝে যেটুকু সময় পান, ঘুরতে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালবাসেন অভিনেত্রী। ছোট থেকেই প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসেন, সুযোগ পেলেই একাই বেরিয়ে পড়েন ঘুরতে। সম্প্রতি আবার গানের ভিডিওতেও কাজ করছেন । আপাতত এইসব নিয়ে তিনি দারুণ খুশি। কিন্তু এটাই কি সিঙ্গল থাকার কারণ নাকি অজুহাত? এর উত্তর মিলেছে সাংসদ অভিনেত্রীর রিলে। মিমি যে রিলটি পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন, ”আমি খুঁজে পেয়েছি, এখনও কেন আমি সিঙ্গল। আসলে সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। প্রতিদিন নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসব আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।”

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...