Friday, June 26, 2026

গোয়ায় বিলাসবহুল হোটেল ব্যবসায় দুর্নীতির বিপুল টাকা বিনিয়োগ কুন্তলের!

Date:

Share post:

লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ঘুরপথে অযোগ্যদের চাকরি বিলিয়ে ছিলেন কুন্তল ঘোষ। সেই টাকা টলিউডে বিনিয়োগ করার অভিযোগের পাশাপাশি এবার উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। চাকরি বিক্রির টাকায় গোয়ার সৈকতে বিলাসবহুল হোটেলে বিনিয়োগ করেছেন কুন্তল। শুধু গোয়া নয়, দেশের একাধিক ভিন রাজ্যে।বিভিন্ন নামী হোটেল ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি, এমনটাই দাবি ইডি সূত্রে।

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে চিৎকার করে জানিয়ে ছিলেন কুন্তল ঘোষ টাকা ভিন রাজ্যে পাচার করছে। এবার সেই ইঙ্গিত মিলেছে ইডির তদন্তেও। ইডি যখন নিয়োগ দুর্নীতির মানি ট্রেইল খুঁজতে যায় তখন দেখতে পায় প্রায় ২০ কোটি টাকা কুন্তল ঘোষ বিনিয়োগ করেছেন একটি নামী হোটেল কোম্পানিতে। গোয়ায় ওই কোম্পানির হোটেলে বিপুল টাকা বিনিয়োগ করেছেন কুন্তল। গোয়া ছাড়াও আরও অন্য জায়গায় বিনিয়োগ করেছেন কুন্তল।

এই বিপুল টাকার উৎস খুঁজতে গিয়ে তদন্তকারীরা বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখতে চান। এক, টাকা কোথা থেকে পেলেন কুন্তল? দুই, ওই টাকা আসলে কুন্তলের নাকি অন্য কারও? তিন, ওই টাকা কুন্তল নিজেই বিনিয়োগ করেছিল, নাকি তাঁর মাধ্যমে অন্য কেউ বিনিয়োগ করেছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই সংশ্লিষ্ট হোটেল গ্রুপে কর্ণধারকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ রহস্যের গভীরে পৌঁছতে চান তদন্তকারীরা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...