Saturday, March 14, 2026

অরুণাচল ভারতেরই! ‘ম্যাকমোহন লাইন’কে স্বীকৃতি আমেরিকার

Date:

Share post:

ম্যাকমোহন লাইনকে (Mcmahon Line) ভারত-চিন (Indo-China) আন্তর্জাতিক সীমান্তরেখা হিসাবে স্বীকৃতি দিল আমেরিকা (United States)। সম্প্রতি মার্কিন সেনেটের একটি প্রস্তাবনায় স্পষ্টভাষায় জানানো হয়েছে যে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) হল ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ। তা সত্ত্বেও চিন যেভাবে অরুণাচল সীমান্তে আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, সেই নীতিরও কড়া সমালোচনা করা হয়েছে। স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে (Indo Pacific Area) প্রতিনিয়ত হুমকির কারণে কার্যত ত্রাস হয়ে দাঁড়িয়েছে চিন। আর সেকারণেই কৌশলগত দিক থেকে বাজায় সমস্যায় পড়তে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন কংগ্রেসের দুকক্ষে গৃহীত এই প্রস্তাবে বলা হয়েছে, ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। পাশাপাশি চিনের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছে মার্কিন কংগ্রেস। পাশাপাশি ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ধ্বংসের জন্যই দায়ি করা হয়েছে।

জানা গিয়েছে, মার্কিন সেনেটে এই প্রস্তাব পেশ করেন সেনেটর বিল হ্যাগার্টি এবং সেনেটর জেফ মার্কলে। আর মঙ্গলবার প্রস্তাবনা পেশের পর হ্যাগার্টি জানান, সেনেট যে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, তা এই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থা পরিবর্তনের লক্ষ্য যে একতরফা পদক্ষেপ করছে চিন এবং আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, তাও ওই প্রস্তাবনায় সমালোচনা করা হয়েছে।

উল্লেখ্য, ভারত এবং চিনের মধ্যে যে সীমানা টানা হয়েছে, সেটাই ম্যাকমোহন লাইন হিসেবে পরিচিত। স্যার হেনরি ম্যাকমোহনের নামে তার নামকরণ করা হয়েছিল। ওই সীমানার দৈর্ঘ্য প্রায় ৮৯০ কিলোমিটার। উল্লেখ্য, একটি নির্দিষ্ট সীমান্তের জন্য ১৯১৪ সালে সিমলা চুক্তি স্বাক্ষর করেছিল ব্রিটিশ শাসনের আওতায় থাকা ভারত এবং তিব্বত। যদিও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চিন। পিপলস রিপাবলিক অফ চায়নার (Peoples Republic of China) দাবি, অরুণাচল প্রদেশ পিআরসি-র অংশ। তবে চিনের দবিকে খারিজ করে দিয়েছে আমেরিকা।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...