Saturday, May 16, 2026

ফোন পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ৩ জেলায় বিদ্যুৎ ফেরানোর ব্যবস্থা অভিষেকের

Date:

Share post:

‘এক ডাকে অভিষেক’- ফোন। আর তাতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে ত্রাতার ভূমিকায় দেখা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।কোচবিহার – জলপাইগুড়ি – আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চলে বিদুৎ ফেরানোর ব্যবস্থা করলেন বুধবার গভীর রাতেই।

জরুরি ভিত্তিতে কাজে নামেন ২৫০-র বেশি শ্রমিক। স্বস্তি পেল হাজার হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নিজেই টুইটারে ঘটনার কথা শেয়ার করেছেন অভিষেক।

বুধবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ টুইটে অভিষেক লেখেন, ‘এক ডাকে অভিষেক’- এ পাওয়ার কাটের ফোন পেয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে জানানোর সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে জরুরি ভিত্তিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ ২৫০-র বেশি মানুষ কাজে নেমে পড়েছেন তা দেখে আমি অভিভূত। আগামী ৬- ৮ঘণ্টার মধ্যে অর্থাৎ রাতের মধ্যেই বিদ্যুৎ ফেরানো সম্ভব হবে।”

অভিষেকের তৎপরতায় আপ্লুত ৩ জেলার মানুষ।

আরও পড়ুন- পরীক্ষায় টোকাটুকি করতে না পারার ‘প্র*তিবাদ’, কলেজ লক্ষ্য করে ইঁট বৃষ্টি পরীক্ষার্থীদের

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...