Thursday, May 14, 2026

রোহিত নেই, অজিদের বিরুদ্ধে কারা হবেন ওপেনিং জুটি? জানালেন হার্দিক

Date:

Share post:

আজ মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে নেই নেতা রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। অজিদের বিরুদ্ধে নামার আগে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, দলের ওপেনিং জুটি কে হবেন? রোহিত না থাকায় কে নামবে? আর এই নিয়ে মুখ খুললেন নেতা হার্দিক। ম‍্যাচের আগে জানিয়ে দিলেন ঈশান কিষান এবং শুভমন গিল ওপেন করবেন।

হার্দিক বলেন,” ঈশান কিষান এবং শুভমন গিল ওপেন করবে। এতবছর ধরে ওয়াংখেড়ের উইকেট যেমন দেখে এসেছি, এটাও তেমনই। এখানে সাত বছর খেলেছি। এই উইকেটে খেলা বেশ কঠিন পরীক্ষা, কারণ দুই দলই সাহায্য পাবে।”

এদিকে চোটের কারণে সিরিজে নেই শ্রেয়স আইয়র। শ্রেয়সের না থাকাটা যে দলের সমস‍্যা, তা জানাতে ভুললেন না হার্দিক। শ্রেয়স প্রসঙ্গে হার্দিক বলেন,” শ্রেয়সের না থাকা প্রভাব ফেলবে। ওর অভাব বোধ করব আমরা। তবে ও যদি অনেক দিন মাঠের বাইরে থাকে তা হলে একটা সমাধান তো বার করতেই হবে। ও যদি সুস্থ হয়ে যায় তা হলে তো শ্রেয়সকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। আমি জানি পিঠের এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। কিন্তু এখন সুস্থ না হলে কাউকে সেই জায়গায় সুযোগ দিতে হবে।”

আরও পড়ুন:আজ মুম্বইয়ে অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ, নেতৃত্বে হার্দিক

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...