Sunday, February 1, 2026

গ্রে*ফতারি এড়াতে কুন্তলের ৪০ লক্ষ টাকা ফেরৎ দিতে বাধ্য হলেন বনি

Date:

Share post:

কুন্তল ঘোষের থেকে নেওয়া নিয়োগ দুর্নীতির টাকা ফেরালেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। গ্রেফতারি এড়াতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে মোট ৪০ লক্ষ টাকা তুলে দেন তিনি। বৃহস্পতিবার তিনি ওই টাকা সরাসরি ইডিকে ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর। সন্ধ্যার পরে ওই টাকা নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও করা হয়েছে।

আরও পড়ুন:“টাকা আমার”, জিজ্ঞাসাবাদের পর জানালেন বনি !

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের ইডির হাতে গ্রেফতারের পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী। এর পর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে। এর পরই সিজিও কমপ্লেক্সে ডাক পান বনি। দু’দফায় জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। প্রশ্ন করা হয় বনির বিদেশযাত্রা অর্থের উৎস নিয়েও। এর পর বনি ইডিকে জানিয়েছিলেন, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় তিনি গাড়ি কিনেছিলেন। ইডি সূত্রের খবর, বনি দাবি করেছিলেন, ২০১৭ সালে কুন্তলের দেওয়া সেই টাকা তিনি সরাসরি নেননি। পরিবর্তে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমে। এ-ও দাবি করেন, তিনি গাড়ি কেনার জন্য টাকা নিলেও পরে কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং তার জন্য কোনও পারিশ্রমিক না নিয়ে তিনি ওই টাকা শোধ করেও দিয়েছিলেন।


ইডি-র জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে সিজিও থেকে বেরনোর পথে বনিকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে বনি বলেছিলেন, তিনি এই বিষয়ে ভেবে দেখবেন।শেষমেশ গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবারই তিনি ৪০ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর।

 

 

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...

আধুনিক চিকিৎসাতে দিশা নেই! আয়ুর্বেদে জোর: নয়া বাজেটে কীসে ছাড়

সংসদে পেশ হয়েছে ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। রবিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

খেলো ইন্ডিয়াতে জোর, কেন্দ্রের বাজেটে খেলাধুলাতেও বাংলার প্রাপ্তি শূন্য

কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026 )পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৮৫ মিনিটের বাজেট বক্ততায় খেলাধুলার কথা আদালা ভাবে উল্লেখ...

বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছেন সায়ক, তারকা ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে সরব রাহুল 

পার্কস্ট্রিটের জনপ্রিয় একটি রেস্তোঁরায় মটনের পরিবর্তে বিফ দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিনেতা -...