Monday, June 22, 2026

আগামী সপ্তাহে ওড়িশা সফরে মমতা, নবীন বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এখন থেকেই রণকৌশল তৈরি করতে শুরু করেছে বিরোধী শিবির(Opposition Party)। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। এরই মাঝে খবর আগামী সপ্তাহে ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, ব্যক্তিগত সফরে জগন্নাথ মন্দিরে(Jagannath Temple) পুজো দিতে যাচ্ছেন তিনি। যদিও তৃণমূল(TMC) সূত্রের খবর, ব্যক্তিগত সফর হলেও এই সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের(Navin Patnaek) সঙ্গে সাক্ষাত করতে পারেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ মার্চ ভুবেনশ্বর যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ তারিখ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। যদি এই বৈঠক হয় সেক্ষেত্রে রাজনৈতিকভাবে তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজনৈতিকভাবে সাধারণত কংগ্রেস ও বিজেপি দুই দলের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলে নবীন পট্টনায়েকের দল বিজেডি। তবে সাম্প্রতিক সময়ে বিজেপি বিরোধিতা ব্যাপকভাবে বেড়েছে নবীনের দলের।

অন্যদিকে দেশের সব আঞ্চলিক দলগুলিকে একত্রিত করার লক্ষ্যে কোমর বেধেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গেও দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছে তৃণমূলকে। সবমিলিয়ে রাজনৈতিক দিক থেকে কিছুটা হলেও একই অবস্থানে তৃণমূল ও বিজেডি। এই পরিস্থিতিতে নবীন-মমতা বৈঠক যদি হয় তবে তা যে বেশ তাৎপর্যপূর্ণ হলে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে একবার ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...