Monday, April 27, 2026

সংসদে মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের

Date:

Share post:

কেমব্রিজে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্যকে হাতিয়ার করে সংসদে কংগ্রেসের(Congress) উপর চাপ বাড়াচ্ছে শাসক বিজেপি। চাপের মুখে কিছুটা ব্যাকফুটে গিয়ে এবার পাল্টা বিজেপির(BJP) বিরুদ্ধে সুর চড়াল হাত শিবির। সংসদে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে দ্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন কংগ্রেস(Congress) সাংসদ তথা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল(KC Venugopal)। মোদিকে তোপ দেগে তিনি জানান, সংসদে দাঁড়িয়ে গান্ধী পরিবারকে অপমান করেছেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনে কংগ্রেস সাংসদ বেনুগোপাল বলেন, সংসদ কক্ষে দাঁড়িয়ে গান্ধী পরিবারকে চরম কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যে ভাষণ দিয়েছিলেন তা গোটা গান্ধী পরিবারের জন্য অপমানজনক। বিশেষ করে লোকসভার সদস্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর জন্য। বেনুগোপাল বলেন, প্রধানমন্ত্রী খুব ভাল করে জানেন যে এদেশে মেয়েরা বিয়ের পর বাবার পদবি ব্যবহার করেন না। তা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে ওই মন্তব্য করেছিলেন, শুধু রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে মোদি সংসদে দাঁড়িয়েই গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা ‘গান্ধী’ পদবি কেন ব্যবহার করেন? নেহেরু পদবি ব্যবহার করতে লজ্জা কীসের? সংসদে গান্ধীদের নাম না করেই মোদিকে বলতে শোনা যায়, “নেহরু যদি এতই মহান, তবে কেন তাঁর পরিবার নেহরু (Jawharlal Nehru) পদবি ব্যবহার করতে লজ্জা পায়?” তবে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলেও সংসদে তা গৃহীত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।

Related articles

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...