Sunday, May 10, 2026

ম*দ খাইয়ে ধ*র্ষণের অ*ভিযোগ জনপ্রিয় কমেডিয়ানের বি*রুদ্ধে !

Date:

Share post:

জোর করে ম*দ খাইয়ে ধ*র্ষণ করার অভিযোগ উঠল এবার কমেডিয়ান খেয়ালি সাহারণের (Khyali Saharan) বি*রুদ্ধে। ২৫ বছর বয়সী এক যুবতীকে ম*দ খাইয়ে ধ*র্ষণ করেছেন কমেডিয়ান (Comedian)বলেই থানায় অভিযোগ করেছেন নি*গৃহীতা। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের হয়েছে খেয়ালি সাহারণের (Khyali Saharan)বি*রুদ্ধে।

পুলিশ সূত্রে খবর যে কমেডিয়ান হোটেলে দুটি রুম বুক করেছিলেন। একটি ঘরে তিনি নিজে ছিলেন এবং অন্য রুমে দুই যুবতীকে রাখা হয়। একজন মহিলা ওই রুম থেকে চলে গেলে ওই রুমে প্রবেশ করে মত্ত অবস্থায় যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে খেয়ালির বিরুদ্ধে। ‘দ্য় গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্য়ালেঞ্জ’ জিতেছিলেন খেয়ালি। কমেডিয়ান হিসেবে খ্য়াতিও অর্জন করেছিলেন তিনি। তবে শুধুমাত্র কৌতুক অভিনেতাই নন, রাজনীতির সঙ্গেও যুক্ত এই খেয়ালি সাহারণ।তিনি কেজরিওয়ালের আম আদমি পার্টির (AAP) সঙ্গে যুক্ত আছেন। এই বিষয়ে পার্টির মুখপাত্র যোগেন্দ্র গুপ্ত জানিয়েছেন এই বিষয়টি খেয়ালির ব্যক্তিগত সমস্যা, এর সঙ্গে আপ কোনভাবেই যুক্ত নয়। মঙ্গলবার মামলা করার পরই তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...