Wednesday, May 13, 2026

Weather Update : শনির আকাশে অশনি! ঝেঁপে বৃষ্টি আসছে, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

শনিবারেও বড় দুর্যোগের মধ্যে পড়তে চলেছে বাংলা (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে চলেছে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া , ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা।

আবহাওয়া দফতর বলছে ঝড়-বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। রাজ্যের ১০ থেকে ১১ জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসউত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...