Wednesday, April 1, 2026

অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ব‍্যাট হাতে দাপট রাহুলের, রানে ফিরে কী বললেন তিনি?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় শেষ দুটি টেস্ট থেকে বাদ পড়েছিলেন কে এল রাহুল। খারাপ পারফরম্যান্সের জন‍্য সহ-অধিনায়কত্বের পদও হারিয়েছিলেন তিনি। কিন্তু মুম্বইয়ে একদিনের ক্রিকেটে ফের চেনা ছন্দে রাহুল। শুক্রবার ব‍্যাট হাতে দাপট দেখান তিনি। অজিদের বিরুদ্ধে ৭৫ রানে অপরাজিত তিনি। আর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রাহুল নিজে।

ম‍্যাচ শেষে ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার বলেন,” শুরুতেই তিনটে উইকেট পড়ে যেতে দেখলাম। সেই সময় স্টার্ক বল দারুণ সুইং করাচ্ছিল। বল ভেতরে ঢুকে আসছিল। এই পরিস্থিতিতে স্টার্ক ভয়ঙ্কর। তাই সাধারণ ক্রিকেটীয় শটের উপরেই ভরসা রেখেছিলাম। রান করার কথা ভুলেই গিয়েছিলাম। কয়েকটা বাউন্ডারি মারার পর স্নায়ু নিয়ন্ত্রণে আসে। শুভমন, হার্দিক এবং জাদেজার সঙ্গে ব্যাট করেছি। প্রত্যেকের সঙ্গেই একটা আলোচনা করেছি, পিচ ঠিকই আছে। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভালো লাগে।”

একের পর এক উইকেট যখন পরতে শুরু করে, তখন রাহুলকে সঙ্গত দেন জাদেজা। ৪৫ রানে অপরাজিত জাদেজা। তাই তো ম‍্যাচ শেষে জাদেজার প্রশংসায় রাহুল। রাহুর বলেন,” জাদেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে। ওর রান নেওয়ার ক্ষমতাও খুব দ্রুত। দারুণ ছন্দে রয়েছে এবং ম্যাচে এধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা ও ভালই জানে। ফলে ওর সঙ্গে ব্যাটিং খুবই উপভোগ করেছি।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সতীর্থদের প্রশংসায় হার্দিক


 

Related articles

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...