Thursday, May 14, 2026

মোদির সাধের এক্সপ্রেসওয়েতে জল য*ন্ত্রণা! মোটা টাকা খরচ করেও মুখ পু*ড়ল বিজেপির

Date:

Share post:

এক সপ্তাহও কাটল না। তাঁর আগেই বেহাল অবস্থা বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের (Bengaluru Mysuru Expressway)। দিন ছয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হয়েছে এই এক্সপ্রেসওয়ের। আর মাত্র কিছুক্ষণের বৃষ্টিতেই প্রকাশ্যে এল আসল চেহারা। অল্প বৃষ্টি হতে না হতেই জলের তলায় চলে গেল কর্নাটকের সেই রাস্তা। শুক্রবার রাতে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি (Massive Rain) হয়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গালুরু সংলগ্ন রামানাগারা এলাকা। আর তারপরেই কার্যত জল থই থই অবস্থা বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের।

শনিবার সকালে রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে থাকতে দেখা যায়। জলমগ্ন হয়ে পড়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসও। ফলে অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। যার জেরে এক্সপ্রেসওয়ের উপর যানজটও তৈরি হয়। সকালের ব্যস্ত সময়ে রাস্তায় বেরিয়ে প্রবল সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, চলতি বছরে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণের রাজ্যে নয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে প্রশ্নের মুখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavraj Bommai) থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই চরম সমস্যার সম্মুখীন হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। শনিবার যানজটে আটকে থাকা এক ব্যক্তি বলেন, রাস্তায় যে পরিমাণ জল দাঁড়িয়েছে, তাতে গাড়ির মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর দায় কে নেবে?

উল্লেখ্য, কর্ণাটকে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করতে গিয়েই কংগ্রেসকে (Congress) নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানান, মোদির কবর খোঁড়ার স্বপ্নে মশগুল থাকুক কংগ্রেস। আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে মনযোগ দিই। গরিব মানুষের বেঁচে থাকার কাজ সহজ করি। তবে এত কিছু বলার পরেও রাস্তার এই বেহাল দশা নিয়ে মুখ পুড়ল বিজেপির।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...