Thursday, May 28, 2026

আইএসএল চ‍্যাম্পিয়ন মোহনবাগানকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। টাইব্রেকারে দুরন্ত সেভ বাগান গোলরক্ষক বিশাল কাইথের। আর এরপরই শুভেচ্ছায় ভাসতে থাকে বাগান ব্রিগেড। মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন জয়ের পর মুখ‍্যমন্ত্রী টুইট করে লেখেন, চ‍্যাম্পিয়ন মোহনবাগান। অনেক অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। অসাধারণ পারফরম্যান্স আইএসএল-এ। তোমাদের কঠোর পরিশ্রম, তোমাদের ফুটবলের প্রতি ভালোবাসা। তোমরা উজ্জ্বল। আগামীর ম‍্যাচের জন‍্য শুভেচ্ছা।”

এদিকে আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে বড় ঘোষণা এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। মোহনবাগানের সামনে থেকে সরালেন এটিকে নাম। আগামী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। চ‍্যাম্পিয়ন হয়ে এমনটাই জানান তিনি। এদিন ম‍্যাচে উপস্থিত ছিলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন:সরল এটিকে, পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...