Wednesday, June 17, 2026

আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েও রাগ যাচ্ছে না হুগোর, ম‍্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন তিনি

Date:

Share post:

২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। শনিবার গোয়ায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টাইব্রেকারের ৪-৩ গোলে জয় পায় জুয়ান ফেরান্দোর দল। তবে চ‍্যাম্পিয়ন হয়েও ক্ষোভ বাগান তারকা হুগো বৌমোসের। ম‍্যাচ শেষে কোচ জুয়ানের ওপর ক্ষোভ উগরে দিলেন তিনি। কোচের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন বৌমোস। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় বৌমোসকে তুলে নেন বাগন কোচ। আর সেই সময় দেখা যায় বৌমোস কিছুটা হলেও ক্ষুব্ধ। হুগোকে তখনই দেখে মনে হচ্ছিল কোচের সিদ্ধান্তে খুশি নন তিনি।

ম‍্যাচ শেষে জয়ের আনন্দের মাঝেই হুগো বলেন,” আমি জানি না কেন আমাকে তুলে নেওয়া হল। গোটা মরশুমে এই ম্যাচেই আমি সব থেকে ভাল খেলছিলাম। নিজেকে ফিট লাগছিল। আমি সেই সময় মাঠ থেকে বার হতে চাইনি। তাই কোচের সিদ্ধান্ত মানতে পারিনি।”

এখানেই না থেমে বৌমোস আরও বলেন,” আমাকে তুলে নেওয়ার কিছুক্ষণ আগেই আমরা সমতা ফিরিয়েছিলাম। তখন আরও আক্রমণাত্মক খেলানোর দরকার ছিল। কিন্তু কোচ আমাকে তুলে ডিফেন্ডার নামালেন। এত রক্ষণাত্মক পরিকল্পনা উনি কেন করলেন বুঝতে পারিনি। আমার মনে হয়, সেই সময় আরও বেশি আক্রমণে ওঠা উচিত ছিল আমাদের।”

এদিকে আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েই বড় ঘোষণা করেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম সরিয়ে নেন তিনি। মোহনবাগানের নতুন নাম হল মোহনবাগান সুপার জায়ান্টস।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...