Wednesday, May 13, 2026

মডেল বাংলা: তামিলনাড়ুতেও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার!

Date:

Share post:

একুশের নির্বাচনের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো বাংলায় চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সেই মডেলকে সামনে রেখেই এবার তামিলনাড়ুতে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল স্ট্যালিন সরকার।

এতদিন রেশন কার্ডে মিলত খাদ্যশস্য। সেই রেশনেই এবার থেকে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও (MK Stalin)। মহিলাদের ১০০০ টাকা করে দেবে তামিলনাড়ু সরকার, সঙ্গে রেশন। ৩ জুন থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে। PHHAY কার্ড আছে যাঁদের সেই মহিলারা ১০০০ টাকা মাসে এবং রেশন পাবেন।

বরাবরই মহিলা ক্ষমতায়নের পক্ষে মমতা। বাংলায় কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার- বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী করেছেন মহিলাদের উন্নয়নে। সেই মডেলকে অনুসরণ করতে চেয়েছে অনেকেই। কর্নাটকের নির্বাচনের আগেও কংগ্রেস জিতলে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া প্রতিশ্রুতি দেন প্রিয়াঙ্কা গান্ধী। গুজরাটেও এই মডেল অনুসরণের কথা বলে বিজেপি। এবার তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী তথা DMK প্রেসিডেন্ট এমকে স্ট্যালিনও (M.K. Stalin) বাংলা মডেল অনুসরণ করলেন।

আরও পড়ুন- বাজেট অধিবেশনে প্রথমবার বক্তৃতাতেই পুরসভার নজর কাড়লেন অয়ন, ঠুকলেন সজলকেও

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...