Friday, April 17, 2026

রাজ্যে মোহনবাগানের নামে রাস্তা: স্থান-কাল জানালেন দেবাশিস

Date:

Share post:

কলকাতার বাইরে এই প্রথম কোন শহরের রাস্তা হতে চলেছে মোহনবাগানের নামে। শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে যতীন দাশ পার্ক পর্যন্ত রাস্তার নামকরণ হতে চলেছে মোহনবাগানের নামে। আগামী ২ এপ্রিল সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিলিগুড়িতে। এদিন এমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত।

এইনিয়ে মোহনবাগান সচিব বলেন, “১০০ বছরের বেশি হয়ে গিয়েছে ক্লাবের। সারা বিশ্বে আমাদের সমর্থকরা রয়েছেন। অথচ কলকাতার বাইরে ক্লাবের নামে কোনও রাস্তা ছিল না। তাই আমি সচিব হওয়ার পর শিলিগুড়ির কোনও একটি রাস্তা ক্লাবের নামে করার জন্য আবেদন করেছিলাম। শিলিগুড়ির মেয়র আমার সেই অনুরোধ রেখেছেন। আমি চাই রাজ্যের প্রতিটি জেলায় ক্লাবের নামে একটি করে রাস্তা থাকুক। আগামী দিনে সেই উদ্যোগ নেব।”

কলকাতায় রয়েছে মোহনবাগানের নামে রাস্তা। রাজ্যের আর কোথাও ক্লাবের নামে রাস্তা এতদিন ছিল না। সেই কারণেই মোহনবাগান সচিব চিঠি দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। অনুরোধ করেছিলেন, শহরের একটি রাস্তার নাম মোহনবাগানের নামে রাখার জন্য। আর সেই আবেদনে সাড়া দিয়েছেন শিলিগুড়ির মেয়র।

আরও পড়ুন:ধাক্কা নাইট শিবিরে, শুরুতেই নেই এই দুই ক্রিকেটার


 

Related articles

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...

কেরালমের ভোট পরিসংখ্যান কোথায়: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে তৃণমূল

নির্বাচন হয়ে গিয়েছে ৯ এপ্রিল। অথচ বিরোধী রাজ্য কেরালমের ভোট পরিসংখ্যান এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। চলতি বিধানসভা...

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

বিশ্ব অর্থনীতির ‘সুপার পাওয়ার’ হওয়ার হাঁকডাক আর তর্জন-গর্জন কি তবে শুধুই প্রচারের ফানুস? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিকতম...