Saturday, June 27, 2026

বগটুই শ*হিদ-স্মরণে বেদি গড়ছে তৃণমূল, বাজার গরমের চেষ্টা বিরোধীদের

Date:

Share post:

বগটুই হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হল, মঙ্গলবার। কয়েকদিন ধরে রামপুরহাট-১ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে চলেছে শহিদ বেদি নির্মাণ। এই সুযোগে বাজার গরম করতে নেমেছে রাম-বাম-শ্যাম সবাই। বিজেপি শহিদবেদী করে নিহতদের স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলের পথেই বিজেপি শহীদ বেদী ও শহীদ স্মরণের পথে নামলো।

গত বছর ২১ মার্চ রাতে বগটুই মোড়ে বোমায় খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এর জেরে জীবন্ত পুড়িয়ে মারা হয় ১০ জনকে। ২৪ মার্চ মুখ্যমন্ত্রী গ্রামে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক দেন। দলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। আনারুল এখনও জেলে। সিবিআই হেফাজতে মারা যায় মূল অভিযুক্ত লালন শেখ। তৃণমূল রামপুরহাট এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি জানান, বেলা ১১টায় শহিদবেদিতে মালা দিয়ে শহিদ স্মরণ করা হবে। থাকবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। তৃণমূলের দেখাদেখি বিজেপি শহিদ বেদি করে স্মরণের সিদ্ধান্ত নিয়েছে ২১ মার্চ। সিপিএমও দুপুরে বগটুই মোড় থেকে মিছিল বের করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্পে বিনামূল্যে ২ মাসে ১১ লাখ ছানি অপারেশন

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...